• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

শুধু চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হোন -ডেপুটি স্পীকার

February 25, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

বেড়া সাঁথিয়া প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রানিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে অন্যদিকে জনগনের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এ ধরণের প্রদশর্নী আয়োজন, কৃষক ও খামারিদের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের উৎকৃষ্ট মাধ্যম। প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে বেকারদের উচিৎ উদ্যোক্তা হওয়া।
আজ (শনিবার) বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ও সাঁথিয়া প্রাণিসম্পদ অফিস চত্বরে “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩” শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন,একসময়ের জরাজীর্ণ বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতি দূর হয়েছে, সরকার এখন জনগনের পুষ্টি চাহিদা পূরণ নিয়ে ভাবছে। জাতির পিতা প্রাণিজ উৎপাদন বৃদ্ধির জন্য এই অঞ্চলে মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেছিলেন। 
মোঃ শামসুল হক টুকু বলেন, বেকারত্ব দূরীকরণে শুধু চাকরির পিছনে ছুটলে হবে না বরঞ্চ অন্যকে চাকরি দেয়ার মত উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে স্বল্প সুদে ঋণে দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিৎ শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরণের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।
অনুষ্ঠানে খামারিদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
এর আগে আজ সকালে পাবনার বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৫ম তলার ছাদ ঢালাইয়ের নির্মান কাজ পরিদর্শন করেন।
সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পীকার, শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদে নারীরা যোগ্য হিসেবেই দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সরকার নিজ দায়িত্বেই করছেন এবং করে যাবেন। প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের নৈতিক ও পড়ালেখার মানের উন্নয়ন ঘটানো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলী ও মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন, উপজেলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান ও মোঃ ফারুক মিয়া। এছাড়া সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Previous Post

বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে বিএনপি যুক্ত ছিল : তথ্যমন্ত্রী

Next Post

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Next Post

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

নেত্রকোণা কলেজ শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা

June 22, 2023

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাবাহার কলেজের গভর্ণিং কমিটির সদস্য মনোনয়ন

March 13, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে — বি এম শওকত আলী

September 29, 2024

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

June 4, 2025

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid