• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন: স্পিকার

May 10, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।

বুধবার (১০ মে) স্পিকার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

এসময় শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগে নিজের সদস্যপদও নবায়ন করেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, সারা বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাঁকে অকুন্ঠ সমর্থন করে, এবং এই সমর্থন বলেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন।

আর নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সব আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে। প্রধানমন্ত্রী পীরগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম আরম্ভ করার নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।
এর আগে স্পিকার প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ উদ্বোধন করেন।

রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায় এবং সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রিন্সিপাল মো. রাশেদুন্নবী উপস্থিত ছিলেন।
এরপরে স্পিকার শিরীন শারমিন পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘স্বপ্নীল স্বদেশ’ একটি ফোয়ারা উদ্বোধন করেন এবং পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন।

এ অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রাণী রায়, উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Previous Post

৮ দিনের রিমান্ডে ইমরান খান

Next Post

কোনো নোটিশ ছাড়াই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: ডিএনসিসি মেয়র

Next Post

কোনো নোটিশ ছাড়াই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: ডিএনসিসি মেয়র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

নেত্রকোণা কলেজ শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা

June 22, 2023

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাবাহার কলেজের গভর্ণিং কমিটির সদস্য মনোনয়ন

March 13, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে — বি এম শওকত আলী

September 29, 2024

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

June 4, 2025

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid