• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ক্ষমতার তৃতীয় দশকে পা রাখা এরদোগানের সামনে ২ চ্যালেঞ্জ

May 29, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক :ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশ তুরস্কের নেতা হিসেবে আরও পাঁচ বছর থাকার নিশ্চয়তা পেয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য এ দেশটি শাসনের ম্যান্ডেট রয়েছে তার।

তবে ক্ষমতার তৃতীয় দশকে পা রাখা এরদোগানের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। এক, তাকে এখন অবশ্যই আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে হবে, যা দেশটিতে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, গত ফেব্রুয়ারিতে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর পুনর্নির্মাণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ওই ভূমিকম্পে দেশটির ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ।

এরদোগান রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যদিও দুই সপ্তাহ আগে প্রথম রাউন্ডে তিনি অল্প ভোটের কারণে বিজয় অর্জন করতে ব্যর্থ হন। নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন কামাল কিলিকদারোগ্লু। যিনি এরদোগানের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে চেয়েছিলেন। সেই সঙ্গে গণতান্ত্রিক নিয়মে ফিরে আনা, প্রচলিত অর্থনৈতিক নীতি গ্রহণ এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা এরদোগানকেই বেছে নিয়েছেন, যাকে তারা একজন শক্তিশালী ও প্রমাণিত নেতা হিসেবে দেখে আসছেন।

পুনঃনির্বাচিত হওয়ার পর ইস্তান্বুল ও আঙ্কারায় দেওয়া দুটি বিজয়ী বক্তৃতায় এরদোগান তাকে আবারও রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করার জন্য জাতিকে ধন্যবাদ জানিয়েছেন।

তুরস্কের দ্বিতীয় শতাব্দীর, যাকে তিনি ‘তুর্কি শতাব্দী’ বলে অভিহিত করেছেন, জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়ে আঙ্কারায় রাষ্ট্রপতি ভবনের বাইরে এরদোগান বলেন, ‘আজকের একমাত্র বিজয়ী হলো তুরস্ক। দেশটি এ বছর তার শতবর্ষ পূর্তি উদযাপন করছে।

অবশ্য কিলিকদারোগ্লু বলেছেন, এরদোগানের জন্য সমস্ত রাষ্ট্রীয় সম্পদ একত্রিত করে নির্বাচন আয়োজন করা হয়েছে, যা ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় অন্যায়’ ছিল।

আঙ্কারায় তিনি বলেন, ‘আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র না আসা পর্যন্ত আমরা এই সংগ্রামের অগ্রভাগে থাকব।’

এরদোগানের সমর্থকরা বিজয় উদযাপনের জন্য রাস্তায় নেমেছিলেন, তাদের হাতে ছিল তুরস্ক বা ক্ষমতাসীন দলের পতাকা, গাড়ির হর্ন বাজানোর পাশাপাশি তার (এরদোগান) নাম উচ্চারণ করেছিলেন তারা। ইস্তান্বুলের বেশ কয়েকটি পাড়ায় সেলিব্রেটি গুলির শব্দও শোনা গেছে।

বিশ্বব্যাপী নেতারা তুরস্ক এবং এরদোগানের বৈশ্বিক রাজনীতিতে বর্ধিত ভূমিকার কথা তুলে ধরে অভিনন্দন পাঠিয়েছেন। তার পরবর্তী মেয়াদে জোটের ভবিষ্যত এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে ন্যাটোর সহকর্মীদের সাথে আরও সূক্ষ্ম কৌশল অন্তর্ভুক্ত করতে পারবেন এরদোগান।

বিগত কয়েক বছর মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও পশ্চিমা রাজনীতিবিদরা বলেছেন, তারা এরদোগানের সাথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। তুরস্কের বাধার কারণে আটকে আছে সুইডেনের ন্যাটোতে যোগদান। সেটারও একটা সমাধান হতে পারে। ইউক্রেনীয় শস্য চালানের অনুমতি দিতে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে একটি চুক্তির ধারাবাহিকতারও কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্ক।

বিজয়ী বক্তব্যে এরদোগান বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলোর পুনর্গঠনই হবে তার প্রথম অগ্রাধিকার। তিনি আরও বলেন, কাতারের সাথে পরিচালিত একটি পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে ১০ লাখ সিরীয় শরণার্থী সিরিয়ার তুর্কি নিয়ন্ত্রিত ‘নিরাপদ অঞ্চলে’ ফিরে যাবে। এ নিয়ে কাজ চলছে।

এই নির্বাচনে প্রমাণ হয়েছে যে, এরদোগান রক্ষণশীল ভোটারদের সমর্থন ধরে রেখেছেন, যারা তুরস্কে ইসলামের উত্থাপনের জন্য তার প্রতি নিবেদিত রয়েছেন। যা ধর্মনিরপেক্ষ নীতির উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির প্রভাব বৃদ্ধি করে চলেছে।

Previous Post

বাগেরহাটের মোরেলগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Next Post

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি

Next Post

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

নেত্রকোণা কলেজ শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা

June 22, 2023

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাবাহার কলেজের গভর্ণিং কমিটির সদস্য মনোনয়ন

March 13, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে — বি এম শওকত আলী

September 29, 2024

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

June 4, 2025

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid