এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট সরকারের দালালরা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, দ্রুত তাদেরকে অপসারণ করতে হবে।

শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী শেষে সমাবেশে ছাত্র শিবিরের জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো- সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠ ঘুরে আবার ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।
রালী শেষে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সাবেক সভাপতি এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান খানের হোসেন, সাবেক সভাপতি আবুজর গিফারী, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পদক আশরাফুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক তারেক হোসেন প্রমুখ।













