• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নাইজারে সামরিক অভ্যুত্থান, দেশজুড়ে কারফিউ

July 27, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান করেছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে তারা প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাত করে।

এ ঘটনার পর থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নাইজারের জাতীয় টিভিতে সামরিক অভ্যুত্থানের কথা ঘোষণা করেছে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মেজর আমাদো আবড্রামান। তিনি বলেন, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী… দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি। চলমান নিরাপত্তাব্যবস্থার অবনতি এবং সামাজিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আমাদো আবড্রামানে আরও বলেন, দেশটির সব সীমান্ত বন্ধ ও দেশজুড়ে কারফিউ (সান্ধ্য আইন) জারি করা হয়েছে। এ ছাড়া সারা দেশের সব প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

ঘোষণার সময় আবড্রামানের সঙ্গে আরও ৯ জন কর্মকর্তা ছিলেন। তারা নিজেদের দেশটিকে রক্ষা করতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য হিসেবে দাবি করেন। এ সময় তারা বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেন।

এ অভ্যুত্থানের একদিন আগে নাইজারের প্রেসিডেন্সি জানান, যে দেশটির এলিট গার্ডের সদস্যরা প্রজাতন্ত্রবিরোধী আন্দোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয় যে প্রেসিডেন্ট বাজুম বিদ্রোহীদের দ্বারা বাসভবনে অবরুদ্ধ হয়েছেন।

তবে আবড্রামানের এ ঘোষণায় বর্তমানে প্রেসিডেন্ট কোথায় আছেন বা পদত্যাগ করেছেন কিনা সেটি স্পষ্ট হওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র বাজুমের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন নিউজিল্যান্ডে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে কথা বলেছি। আমি এটা স্পষ্ট করছি যে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা তার দ্রুত মুক্তির দাবি করছি।’

এর আগে ২০২১ সালের মার্চে দেশটিতে সেনাবাহিনী অভ্যুত্থানের চেষ্টা করে। প্রেসিডেন্ট হিসেবে বাজুমের শপথ নেওয়ার কয়েকদিন আগেই সেনাবাহিনীর একটি অংশ এ ব্যর্থ চেষ্টা করে।

Previous Post

‘প্রশিক্ষণ পেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নেতৃত্ব দিতে সক্ষম’

Next Post

গাইবান্ধায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

Next Post

গাইবান্ধায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

June 25, 2026

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

June 25, 2026

Recent News

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

June 25, 2026

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

June 25, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid