• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home রাজনীতি

বগুড়ায় জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার ২০২২ সালের মামলায় জেলহাজতে প্রেরণ

July 28, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

মোঃ আব্দুল ওয়াদুদ ,বগুড়া প্রতিনিধি: জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বগুড়ায় নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া শহর ও শাজাহানপুর থেকে ৮ নেতাকর্মীকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের ৫বারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, জামায়াত কর্মী লুৎফর রহমান, মোস্তফা কামাল, মুখলিছুর রহমান মুকুল, মোক্তার হোসেন, আরিফুল ইসলাম, জিয়া আলম ও আবুল হাসান। শাজাহানপুর থানার ২০২২ সালের দুটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

জামায়াতের দলীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাসায় অভিযান চালিয়ে মুখলিছুর রহমান মুকুল, মোক্তার হোসেন, আরিফুল ইসলাম, জিয়া আলম ও আবুল হাসানকে গ্রেফতার করে।

এছাড়াও একাধিক নেতাকর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। একই রাতে শাজাহানপুর থানার পুলিশ অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের ৫বারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, জামায়াত কর্মী লুৎফর রহমান, মোস্তফা কামালকে গ্রেফতার করে। সকাল থেকেই সংবাদ কর্মীরা জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করলেও তারা কোন তথ্য দেয়নি। অবশেষে শুক্রবার বিকেলে শাজাহানপুর থানার ২০২২ সালের দু’টি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণ করা হয়। বগুড়া জেলা পুলিশের মুখপাত্র, এডিশনাল এসপি (সদর সার্কেল) সরাফত ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে শাজাহানপুর থানার দু’টি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান ও সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক এক বিবৃতিতে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, “২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ৫জন নেতাকর্মীকে বিনা কারনে গ্রেফতার করেছে।

আমরা এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করছি। একই সাথে অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।” অন্যদিকে, জামায়াতে ইসলামী বগুড়া পূব্র্ জেলা শাখার নেতৃবৃন্দ অপর বিবৃতিতে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন।

Previous Post

কথা দিচ্ছি, আইন বিশ্ববিদ্যালয় করে দেব : প্রধানমন্ত্রী

Next Post

পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক : রাষ্ট্রপতি

Next Post

পবিত্র আশুরার শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক : রাষ্ট্রপতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

June 28, 2026

Recent News

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

June 28, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid