• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

মশার প্রজাতি নির্ণয় করে ওষুধ প্রয়োগ: আতিক

February 9, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, মশক নিধনে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বেশি গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে হল রুমে মশক নিধনে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভায় এ কথা বলেন মেয়র।

মো. আতিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি মশক নিধনে সর্ব স্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের মতো আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠান ও সোসাইটিগুলোকে সচেতনতা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রে মসকিউটস বাইটস আর ব্যাড—শিরোনামে একটি পাঠ্যবই রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বইটি পড়ানো হয়। শিক্ষার্থীরা কার্টুন আকারে রং করে বইয়ের বিষয়বস্তু অধ্যয়ন ও অনুশীলন করে। আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্যও পাঠ্যপুস্তকে ও কার্টুন আকারে এ বিষয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে। মশক নিধনে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই।

মিয়ামির অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, আমরা বছরের ৩৬৫ দিনই সব এলাকায় একই ওষুধ একই মাত্রায় দিচ্ছি। কিন্তু মিয়ামিতে আগে মশার প্রজাতি নির্ণয় করা হয়। তারপর ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত হয়। তাই আমাদের কাজ হবে ল্যাবে মশার প্রজাতি নির্ণয় করে ও আচরণ গবেষণা করে ওষুধ প্রয়োগ করা। ল্যাব স্থাপন করা যেহেতু সময় সাপেক্ষ বিষয় তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আমরা দ্রুত কার্যক্রম শুরু করতে চাই।

মেয়র আরও বলেন, আমাদের দেশে পর্যাপ্ত কীটতত্ত্ববিদও নেই। পুরো বাংলাদেশে মাত্র বিশজন কীটতত্ত্ববিদ কাজ করছেন। আমাদের আরও কীটতত্ত্ববিদ বাড়াতে হবে। ডিএনসিসিতেও আমরা একটি শক্তিশালী দক্ষ কীটতত্ত্ববিদদের টিম গঠন করবো। মশা নিয়ন্ত্রণে গবেষণা করেই ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিন মাস অন্তর অন্তর মশক নিধন কার্যক্রমের তথ্য সম্বলিত জার্নাল প্রকাশের নির্দেশনাও দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এবং কীটতত্ত্ববিদরা।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আয়োজনে দেশটির ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভলপমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) আমন্ত্রণ ও অর্থায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল ফ্লোরিডা সফর করে। যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতায় মশক নিধনে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

Previous Post

কপিরাইট আইন না মানলে জরিমানা ৫ লাখ

Next Post

হেয়ার স্ট্রেইট থেকে সাবধান

Next Post

হেয়ার স্ট্রেইট থেকে সাবধান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

June 8, 2026

পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

June 8, 2026

গাইবান্ধার বালাসী ঘাটে নৌকায় হামলার শিকার ২ সরকারি চাকরিজীবী

June 8, 2026

কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা

June 8, 2026

Recent News

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

June 8, 2026

পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

June 8, 2026

গাইবান্ধার বালাসী ঘাটে নৌকায় হামলার শিকার ২ সরকারি চাকরিজীবী

June 8, 2026

কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা

June 8, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

June 8, 2026

পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

June 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid