• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অঙ্কিতা

March 18, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ভর্তি হয়েছেন কোনো ট্রান্সজেন্ডার শিক্ষার্থী। অঙ্কিতা ইসলাম ভর্তি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের এক্সিকিউটিভ এমবিএ’তে। তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার লড়াইটা অনেক দীর্ঘ।

নাম ছিল জাহিদুল ইসলাম। বড় হতে হতে পাল্টে যেতে থাকে তার ভালো লাগা পোশাক, অলঙ্কার। পছন্দ তালিকায় যুক্ত হয় শাড়ি, চুড়ি। নিজের মধ্যে বয়ে বেড়ানো তার এই নতুন পৃথিবী তখনো অনেকেই মানতে নারাজ।

এসএসসি ও এইচএসসি শেষ করে টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ থেকে গণিতে স্নাতক পাশ করেন অঙ্কিতা। এরইমধ্যে সাহস করে মনের সাথে শরীরের পরিবর্তন নিয়েও চিকিৎসকের দ্বারস্থ হন। ঘরছাড়া হয়ে বনে যান পুরোপুরি অঙ্কিতা ইসলাম। স্বপ্নচুড়ায় পৌঁছানোর আরেকধাপ এগিয়ে অঙ্কিতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী।

ভর্তি সম্পর্কে জানতে চাইলে অঙ্কিতা বলেন, এখানে ভর্তি হতে এসে এখানকার খরচ দেখে ভেবেছিলাম, এতো খরচ করে আমার মতো একজনের লেখাপড়া করা সম্ভব না। এরপর আমাদের মাননীয় উপাচার্য স্যারের সাথে দেখা করি। স্যার আমার অর্থনৈতিক অবস্থার কথা শোনেন এবং আমাকে এখানে একটি ট্রান্স ফ্রেন্ডলি পরিবেশের নিশ্চয়তা দেন।

দেশের সব থেকে সেরা বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেলেও খরচের চিন্তায় তার ঘুম হারাম। বাকিরা কিভাবে নেবেন সে চিন্তাও তার পিছু ছাড়েনি। তবে এগিয়ে যাওয়ার পথে তাকে সাহস জুগিয়েছেন অনেকেই।

সাউথ এশিয়ান ইয়াং অ্যান্ড কুইয়্যার এক্টিভিস্ট নেটওয়ার্কের কান্ট্রি লিড হো-চি-মিন ইসলাম বলেন, হিজড়া অথবা ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদের জন্য প্রতিটি পাবলিক ইউনিভার্সিটির দুটো করে সিট বরাদ্দ করা উচিত। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উচিত প্রতি বছর ১ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে লেখাপড়া করার সুযোগ করে দেয়া। তাহলে এই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিত্রই বদলে যাবে।

প্রান্তিক জনগোষ্ঠীকে পড়ার সুযোগ করে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। অঙ্কিতাসহ পিছিয়ে পড়াদের জন্য অনুকুল পরিবেশ তৈরির আশ্বাস দিয়েছেন উপাচার্য।

পড়াশোনার পাশাপাশি বর্তমানে এক বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন এই রুপান্তরিত শিক্ষার্থী।

Previous Post

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত

Next Post

মাহিয়া মাহি গ্রেপ্তার

Next Post

মাহিয়া মাহি গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত

June 14, 2026

চর পেরিয়ে হাসপাতালের পথে ইউপি সদস্যের মৃত্যু

June 14, 2026

আজ চুক্তি সই হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ট্রাম্প

June 14, 2026

সংবাদপত্র শিল্প উন্নয়নের জন্য বিশেষ প্রণোদনা রাখা প্রয়োজন এ শিল্প বাচঁলে গণমাধ্যমকর্মী ও জড়িতরা বাচঁবে

June 13, 2026

Recent News

৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত

June 14, 2026

চর পেরিয়ে হাসপাতালের পথে ইউপি সদস্যের মৃত্যু

June 14, 2026

আজ চুক্তি সই হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ট্রাম্প

June 14, 2026

সংবাদপত্র শিল্প উন্নয়নের জন্য বিশেষ প্রণোদনা রাখা প্রয়োজন এ শিল্প বাচঁলে গণমাধ্যমকর্মী ও জড়িতরা বাচঁবে

June 13, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত

June 14, 2026

চর পেরিয়ে হাসপাতালের পথে ইউপি সদস্যের মৃত্যু

June 14, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid