• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

দেশকে উন্নয়নশীল হিসেবে প্রতিষ্ঠায় আরেকবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

April 22, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

জয়যাত্রা ডেক্স: বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি দেশবাসীকে স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসে তাহলে তারা দেশের সব উন্নয়নকে ধ্বংস করে দেবে।

শেখ হাসিনা বলেন, ‘আমি জনগণের কাছে কৃতজ্ঞ, কারণ তারা বারবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আগামী সাধারণ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি আশা করি জনগণ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার আরেকটি সুযোগ দেবে আওয়ামী লীগকে, কারণ দেশটি ২০২৬ সাল থেকে একটি পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।’ শনিবার সকালে সরকারি বাসভবন গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘ঈদের দিনে আপনাদের সঙ্গে দেখা করে আমি সত্যিই খুব আনন্দ বোধ করছি। আপনারা আমার কাছের প্রিয়জন এবং আত্মার আত্মীয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে বাবা-মা এবং ভাইদের হারানোর পর এ দেশের জনগণের ভালোবাসা ও স্নেহ পেয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এবং স্থিতিশীলতার কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এত বড় আর্থ-সামাজিক অগ্রগতির সাক্ষী হয়ে রয়েছে, কারণ জনগণ ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে পরপর আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসানোর জন্য এবং তাদের সেবা করার সুযোগ দেয়ায় আমি মহান আল্লাহ ও বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেখ হাসিনা দেশ ও দেশের জনগণকে মায়ের মতো ভালোবাসেন উল্লেখ করে বলেন, তিনি দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে সব মৌলিক চাহিদা নিশ্চিত করে সুন্দর ও উন্নত জীবন দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ধ্বংস করতে মাঠে নেমেছে।

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, খুনি, গ্রেনেড হামলাকারী ও দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় গেলে দেশ ও এর সব অগ্রযাত্রা ধ্বংস হয়ে যাবে। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী সম্প্রতি বঙ্গবাজারসহ বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াত চক্রের জড়িত থাকার ইঙ্গিত দেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি ব্যবসায়ী সম্প্রদায়সহ সকল মানুষকে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে, তারা সবকিছুই করতে পারে।’ তিনি সকলকে স্মরণ করিয়ে দেন যে, আওয়ামী লীগ জনগণের সেবক কারণ এই দলটি সর্বদা জনগণের সেবা করে।

সরকার প্রধান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে আমি গর্বিত। প্রধানমন্ত্রিত্ব আমার কাছে কিছুই নয়।’ তিনি ক্ষমতাকে জনগণের সেবা করার উপায় হিসেবে বিবেচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক, সেতু, বিশেষ করে পদ্মা সেতুসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের কারণে এবারের ঈদযাত্রা সহজ ও শান্তিপূর্ণ হয়েছে।

তিনি তাদের কাছের ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে যাওয়া লোকজনকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়ায় মানুষ এখন গ্রামে গ্রামে আনন্দ উপভোগ করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে কোনো সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি আবাদি জমি চাষের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন করতে হবে এবং উদ্বৃত্ত খাদ্য অন্য দেশে রপ্তানি করতে হবে। আমরা ইতোমধ্যে অন্যান্য দেশে সবজি রপ্তানি শুরু করেছি।’

প্রধানমন্ত্রী প্রথমে তাঁর দলের নেতা-কর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি পেশার মানুষসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি মন্ত্রিপরিষদের সহকর্মী, বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব,সচিব এবং সচিবের সমান পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারেনি। সূত্র- বাসস

Previous Post

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Next Post

ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Next Post

ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

নেত্রকোণা কলেজ শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা

June 22, 2023

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাবাহার কলেজের গভর্ণিং কমিটির সদস্য মনোনয়ন

March 13, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে — বি এম শওকত আলী

September 29, 2024

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

June 4, 2025

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid