• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আগ্রহী কাতার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।

May 24, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দোহার র‌্যাফলস টাওয়ারে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী তাকে (শেখ হাসিনা) বলেন, তারা (কাতার) বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। সেই সঙ্গে বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‌‘বাংলাদেশ কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করে। আমরা চাই আপনি জ্বালানি দিয়ে আমাদের সহায়তা করুন।’ জবাবে মোহাম্মদ বিন আব্দুল রহমান বলেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কাতার বাংলাদেশের জন্য যতটা সম্ভব করবে।

২০২৩ সালের ফিফা বিশ্বকাপের পর কাতারে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের সম্পদ ও বন্ধু এবং কাতার যতটা সম্ভব তাদের দেশে রাখবে।

পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থলে সাক্ষাৎ করেন।বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আলোচনায় আসে।

প্রেস ব্রিফিং-এ ড. মোমেন বলেন, শেখ হাসিনা কাতার থেকে বৃহত্তর পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি স্বাক্ষর করতে বলেছেন।

কাতার থেকে এলএনজি আমদানির জন্য ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যমান ১৫-বছরের চুক্তিটি ২০৩২ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে ২০২৫ সালের পরে বৃহত্তর পরিমাণে জ্বালানি পেতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে, তিনি বলেন। মোমেন আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দরদাম সংক্রান্ত সমস্যা ঠিকঠাক করে অবিলম্বে চুক্তিতে সই করতে বলেছেন।

বাংলাদেশকে একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে এবং যে দেশটি দুঃসময়ে কাতারের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে, তারা (কাতার) প্রতিশ্রুতি দিয়েছে যে চুক্তি স্বাক্ষরের সময় তারা কাতারের পক্ষে যত দূর সম্ভব সব ধরনের ছাড় দেওয়ার কথা বিবেচনা করবে।

এ ছাড়া র‌্যাফেলস টাওয়ারে কাতার ইকোনমিক ফোরামের ফাকে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে উদ্ধৃত করে মোমেন বলেন, বৈঠকে কাগামে শেখ হাসিনাকে বলেন, তিনি সবসময় বাংলাদেশের উন্নয়নের গল্প শোনেন এবং তিনি বাংলাদেশ সফর করতে চান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে নিয়ে খুব গর্বিত।’

রুয়ান্ডার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ এবং আপনি (শেখ হাসিনা) খুব ভালোভাবে দেশ পরিচালনা করছেন। আমি এটা দেখতে চাই।’ জবাবে প্রধানমন্ত্রী কাগামেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পল কাগামে বলেন, তিনি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে একটি সেতু তৈরি করতে চান, বিশেষ করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করতে চান।

সম্প্রতি রুয়ান্ডায় একটি বাংলাদেশি কোম্পানির ফার্মাসিউটিক্যাল কারখানা খোলার উল্লেখ কওে প্রেসিডেন্ট তার দেশে বিভিন্ন খাতে আরও বাংলাদেশি বিনিয়োগ আমন্ত্রণ জানান। এ সময় শেখ হাসিনা পল কাগামের প্রশংসা করে বলেন, তার ভালো নেতৃত্বের কারণে আফ্রিকায় রুয়ান্ডা খুবই ভালো অবস্থানে রয়েছে।

তিনি কাগামেকে বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমস্যা তৈরি করেছে এবং যা বাংলাদেশ, রুয়ান্ডার মতো দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তবে, আমরা এই ধরনের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’ শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে কাগামে বলেন, ‘সহযোগিতা জোরদার করার এখনই সময়।’

Previous Post

ঝিনাইদহে ২০ মামলার আসামি ডাকু আলমগীর গ্রেফতার

Next Post

আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ল ব্যয় বাড়বে পণ্য আমদানিতে

Next Post

আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ল ব্যয় বাড়বে পণ্য আমদানিতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

নেত্রকোণা কলেজ শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা

June 22, 2023

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাবাহার কলেজের গভর্ণিং কমিটির সদস্য মনোনয়ন

March 13, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স ২৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে — বি এম শওকত আলী

September 29, 2024

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

June 4, 2025

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

January 23, 2026

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

January 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

January 24, 2026

ফেব্রুয়ারির নির্বাচনে যেই জিতুক তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

January 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid