• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

অবশেষে পদত্যাগ করলেন ৩৮ বছর ক্ষমতায় থাকা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

July 26, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

জয়যাত্রা ডেষ্ক: বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের একজন হচ্ছেন কম্বোডিয়ার হুন সেন। সম্প্রতি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় এসেছেন তিনি। অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করেন হুন সেন।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে হুন সেন এ ঘোষণা দেন।

৭০ বছর বয়সি হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। এই দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকার জন্য তিনি কর্তৃত্ববাদী শাসন চালান। এর জন্য তিনি বিশ্বজুড়ে বিতর্কিত ও সমালোচিত হয়েছেন।

তিনি ২০২০ সালে প্রথম তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা পরিবর্তনের পতাকা তুলেছিলেন। তবে বুধবার পর্যন্ত, পর্যবেক্ষকরা নিশ্চিত ছিলেন না যে ঠিক কখন এই ক্ষমতা হস্তান্তর হবে।

হুন সেন বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাব না। তার পদে থাকা রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করতে পারে,এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হুন সেনের ছেলে হুন ম্যানেট কম্বোডিয়ান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ক্ষমতা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন।

বিশ্লেষকদের অনেকে মনে করেন, হুন সেনের ছেলে হান ম্যানেট (পড়ালেখা করেছেন পশ্চিমা দেশে) ক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে। হান ম্যানলেট হুন সেনের তিন ছেলের মধ্যে সবচেয়ে বড়। তিনি কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধান।

হুন সেনের অন্য দুই ছেলেও পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে হুন সেনের ছেলে ক্ষমতায় এলে যে পরিস্থিতির উন্নতি হবে, তা মনে করেন না অনেক বিশেষজ্ঞ।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্বৈরশাসক বিশেষজ্ঞ লি মরগেনবেসার বলছিলেন, কোনো গাছের ফল সেই গাছ থেকে খুব একটা দূরে গিয়ে পড়ে না। পরিবারতন্ত্রের অন্যান্য উদাহরণ পর্যালোচনা করলে আমরা সে রকমই দেখতে পাই। আর হুন সেন যে কবে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন,সে বিষয়েই আসলে কারও ধারণা নেই।

Previous Post

নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Next Post

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে- এম পি রিপন

Next Post

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে- এম পি রিপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

দুই কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে রাখার সিদ্ধান্ত

June 29, 2026

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026

Recent News

দুই কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে রাখার সিদ্ধান্ত

June 29, 2026

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

দুই কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে রাখার সিদ্ধান্ত

June 29, 2026

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid