• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home জাতীয়

রাজধানীর ৫টি প্রবেশমুখে অবস্থান বিএনপি

July 29, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: পুলিশ অনুমতি না দিলেও সরকার পতনে দলের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ৫টি প্রবেশমুখে কর্মসূচি পালন করবে দলটি। গতকাল রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রাজধানী যে ৫টি প্রবেশমুখে আজ বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে সেগুলো হলো-গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট,শনির আখড়া এবং মুক্তি স্মরণী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,‘আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে যুগপৎ ধারায় কর্মসূচি করছি। আমরা মনে করি, চলমান গণতান্ত্রিক এই আন্দোলন কর্মসূচিতে যারাই বাধা দেবে বা সন্ত্রাসী কায়দায় হামলা করবে তারাই সন্ত্রাসী। হোক সে রাষ্ট্রীয় কোনো বাহিনী অথবা কোনো রাজনৈতিক দলের ক্যাডার। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।’

মহাসমাবেশের প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আজকের মহাসমাবেশ ছিল ঐতিহাসিক এবং সাম্প্রতিককালের এক অবিস্মরণীয় জমায়েত। এই জমায়েতকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ঢাকাসহ দেশব্যাপী মহাতাণ্ডব শুরু করে। ঢাকার বিভিন্ন প্রবেশপথে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয়েছে,পকেট তল্লাশী করা হয়েছে,মোবাইল ফোন চেক করা হয়েছে,ঢাকাসহ বিভিন্ন জেলায় বাসসহ বিভিন্ন যানবাহন বন্ধ করার পরেও মানুষের ধাবমান স্রোতকে রুদ্ধ করা যায়নি। হিংসা-প্রতিহিংসার রাজনীতিকে মানুষ যে ঘৃণা করে,আজকের মহাসমাবেশে অংশগ্রহণ করে এটিরই জবাব দিয়েছে বিপুল মানুষ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বেচ্ছাতন্ত্র এখন পচে গলে বিকৃত হয়ে গেছে। স্বৈরাচারের উগ্র প্রতিমূর্তি শেখ হাসিনার সরকারের পতন অনিবার্য। মহাসমাবেশ থেকে ঘোষিত রাজধানীর সব প্রবেশপথের অবস্থান কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকেও জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচিতে কে কোথায় থাকবেন

যাত্রাবাড়ি হানিফ ফ্লাই ওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও থাকবেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

নয়া বাজার বিএনপি অফিস সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরও থাকবেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী,ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

উত্তরায় বিএনএস সেন্টারের কাছে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,আরও থাকবেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গাবতলী এস এ খালেক বাস স্টেশন সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও থাকবেন মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এছাড়াও আজ গণতন্ত্র মঞ্চ গাবতলী মিরপুর মাজার রোড, ১২ দলীয় জোট চট্টগ্রাম রোড দনিয়া কলেজের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে, জাতীয়তাবাদী সমমনা জোট চট্টগ্রাম রোড সাইনবোর্ড পার হবার আগে, এলডিপি উত্তর আজমপুর বাস স্টেশন সংলগ্ন এবং গাবতলী টেকনিক্যাল মোড়,যাত্রাবাড়ী মোড়,গণঅধিকার পরিষদ (নুর) উত্তর আজমপুর ওভার ব্রিজ ও চট্টগ্রাম রোড শনির আঁকড়া ওভার ব্রিজ সংলগ্ন,এনডিএম চট্টগ্রাম রোড সাইনবোর্ড সংলগ্ন গণ অধিকার পরিষদ (রেজা) রেজা কিবরিয়া ও ফারুক হাসান নেতৃত্বে মিরপুর মাজার রোড ও যাত্রা বাড়ি দনিয়া কলেজের সামনে অবস্থান করবে।

এদিকে রুহুল কবির রিজভী জানান,মহাসমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ৬’শ ১৩ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অবিলম্বে যে সকল নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

Previous Post

মোরেলগঞ্জে এস এস সি পরীক্ষার পাশের হার ,জিপিএ -৫ কত সে বিষয়ে জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

Next Post

বিএনপির অবস্থান : ঢাকার প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ

Next Post

বিএনপির অবস্থান : ঢাকার প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

June 28, 2026

Recent News

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026

আটোয়ারীতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

June 28, 2026

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

June 28, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

June 29, 2026

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid