হযরত আলী দুখুঃ বিএআরসি’র পরিচালক জনাব আব্দুল মোত্ত্বাকিন হিমেল এর বাবা রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর (৯৩)। তিনি ১ মে রাত আনুমানিক ১.০০ ঘটিকায় গুরুতর অসুস্থ অবস্থায় রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১ মে বাদ যোহর রংপুর নগরীর কামাল কাছনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এর আগে তাকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জনাব আব্দুল মান্নান সহ এলাকার মুসল্লীগণ।













