• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত

November 9, 2024
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

জয়যাত্রা ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটা শহরের একটি রেল স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক মৌজ্জাম জাহ আনসারি রয়টার্সকে বলেছেন, রেল স্টেশনে বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।

“টার্গেট ছিল ইনফ্যান্ট্রি স্কুলের সেনা সদস্যরা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।”

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রয়টার্সকে ইমেইলে বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে।

বেলুচিস্তানে সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী জাতিগত দাঙ্গা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের হামলা বেড়ে গেছে।

রয়টার্স জানায়, কয়েক দশকের পুরনো বিদ্রোহ বেলুচিস্তানকে অস্থিতিশীল করে তুলেছে।

রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস ট্রেনটির পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হাসপাতালের মুখপাত্র চিকিৎসক ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত আহত ৪৪ জন আহত ব্যাক্তিকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।”

কোয়েটার জ্যেষ্ঠ পুলিশ সুপার মুহাম্মদ বালোচ বলেছেন, “এটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে। হামলার নির্দিষ্ট কারণ জানার জন্য তদন্ত চলছে।”

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, তার দেখা ফুটেজ অনুযায়ী ঘটনাস্থলে ‘প্রায় ১০০ জন’ উপস্থিত ছিলেন। তাই মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

গত অগাস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হয় বলে জানিয়েছে রয়টার্স।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী তিনি বলেন, “সন্ত্রাসীদের টার্গেট এখন নিরীহ মানুষ, শ্রমিক, শিশু ও নারী। যারা নিরীহ মানুষকে টার্গেট করছে তারা করুণার যোগ্য নয়।”

বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বেলুচিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, “হামলাকারীরা মানুষের পর্যায় পড়ে না। ওরা পশুর চেয়েও অধম।”

Previous Post

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Next Post

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

Next Post

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

June 25, 2026

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

June 25, 2026

Recent News

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

June 25, 2026

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

June 25, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

June 26, 2026

বাংলাদেশ ও চীনের যৌথ বিবৃতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য

June 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid