মো.নজরুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: ফটো এজেন্সি-দৃক এর ২০২৫ সালের ক্যালেন্ডার উদ্বোধন করা হয়েছে। ক্যালেন্ডার গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি ছবি স্থান পেয়েছে।
ছবিগুলো তুলেছেন স্বনামধন্য ফটোসাংবাদিক কুদ্দুস আলম।
নতুন ক্যালেন্ডার উদ্বোধন উপলক্ষে রোববার ঢাকায় দৃক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ও দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান।
ক্যালেন্ডার মুদ্রিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি নিয়ে। দেশের বিশিষ্ট ফটোসাংবাদিকদের মধ্যে মো. সাব্বির, মহুবার রহমান, দীপু মালাকার, সুলতান মাহমুদ মুকুট, সাজ্জাদ হোসেন, সুমনকান্তি পাল, রাকিব হাসান, শহিদুল আলম, কুদ্দুস আলম, সৈয়দ মাহবুবুল কাদের, ইশতিয়াক করিম, হাবিবুল হক, সৈয়দ মাহামুদুর রহমান, মুনিরউজ্জামান, নুরে হাবিব নোরশেদ ছবি স্থান পেয়েছে। অনুষ্ঠানে ফটোগ্রাফাররা ছবির গল্প শোনান।
দৃক পরিচালক প্রত্যেকের হাতে ক্যালেন্ডার তুলে দিয়ে বলেন জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের ছবি নিয়ে একটি বই প্রকাশিত হবে।













