নিজস্ব প্রতিবেদন: খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ সালের প্রথম দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টায় পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে ছিল পটকার শব্দ। এদিকে, বুধবার সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে জার্মানির মিউনিখ শহর।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২২৪। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা মিউনিখের ৩৪০। শহরটির বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।













