নিজস্ব প্রতিবেদক : মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরএলাকার বৈরী হরিণমারী মহল্লায় গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান (৬) ও একই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেে মোঃ লাবিব মিয়া (৭)।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা। এব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।














