• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home সর্বশেষ

ব্যাক্তিগত ২২ কোটি টাকা ব্যয়ে তৈরি করা মন্দির

সিঁড়ি বেয়ে পানির ঝর্ণা ধারায় পা ভিজিয়ে দেবতার কাছে ভক্তরা সবার নজর কেড়েছে

September 16, 2025
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার হিন্দু ধর্মালম্বীসহ সাড়া দেশের সবার নজর কেড়েছে ব্যাক্তিগত অর্থায়ানে তৈরি শুরু করেছেন জেলার পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপি মোহন বাবুর ছেলে শ্রী হরিদাস বাবু।

তিনি ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। গাইবান্ধাজেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামের এই মন্দিরে স্থাপন করা হয়েছে ৩০ ফুট উচ্চতা শিব বিগ্রহসহ ১৪৪টি দেব-দেবীর প্রতিমা।

নান্দনিক কারুকাজে সাজানো এ সুবিশাল মন্দিরটি এখন সনাতন ধর্মালম্বীদের কাছে শুধু ধর্মীয় উপাসনালয় নয়, হয়ে উঠেছে সনাতন ধর্মের মানুষের কাছে একটি জনপ্রিয় মিলন মেলার তীর্থ স্থান। প্রতিদিনেই মন্দির দেখতে আসছেন দেশ-বিদেশ থেকে আসা হাজার-হাজার ভক্ত আর দর্শনার্থীরা।

পলাশবাড়ী উপজেলার কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামে মন্দিরের প্রবেশপথে চোখে পররে খালের ওপর আধুনিক ডিজাইনের একটি ব্রিজ, সু-কারুকার্য গেট হয়ে মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল আকৃতির দেশের সবচেয়ে বড় ৩০ ফুট উচ্চতা শিব বিগ্রহ।


দেখে মনে হবে প্রবেশ মুখেই যেন দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন। শুধু শিব মূর্তি নয়, মন্দিরে কৃষ্ণ, দেবী কালী, শ্রী শ্রী লোকনাথ বাবা, শিব-পার্বতী, রাধা-কৃষ্ণসহ প্রায় ১৪৪ ধরনের বিভিন্ন দেব-দেবীর মূর্তি। এখন প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে।

হরিনাম কীর্তনের স্থানসহ গোটা মন্দির এলাকা জুড়ে রয়েছে আধুনিক ডিজাইনের নানা ধরনের রঙিন ফুলের বাগান ও মনোমুগ্ধকর বিভিন্ন কারুকাজ। চা-কফি চত্বরসহ শিশুদের জন্য সুইমিং পুল ও বিনোদনের জন্য খোলা জায়গা।
কালি মন্দিরের সিঁড়িতে রয়েছে ব্যাতিক্রমি ঝর্ণাধারা।

সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পানির ঝর্ণা ধারায় পা ভিজিয়ে দেবতার কাছে গিয়ে ভক্তরা করছেন ধর্মীয় অর্চনা। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন এখানে। সবার জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা।

চোখে পড়বে শত শত ভক্তদের এক সাথে সারাদিন প্রসাদ গ্রহণের বিরল দৃশ্য। শুধু উপাসনার স্থান নয়, সনাতন ধর্মের মানুষের বিনোদনেরও এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির। দেশ-বিদেশ থেকে আসা ভক্ত আর দর্শনার্থীরা পাচ্ছেন ধর্মীয় শান্তি আর আনন্দের এক বিরল অভিজ্ঞতা।

নওগাঁ থেকে মন্দির দর্শনের আসা সঞ্জয় কর্মকার জানান, এখানে এসেই মন জুড়িয়ে গেল। মন্দির ও প্রতিমাগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা দেখে যে কেউ মুগ্ধ হবে। এতো এক তীর্থস্থান। ময়না রায় জানান, মন্দিরটি আসলেই দেখার মত। যেই এখানে আসবে, তার মন ভালো হয়ে যাবে।

সবচেয়ে ভালো লাগলো বারবার মাইকে প্রচার করা হচ্ছে প্রসাদ না নিয়ে কোনো ভক্তবৃন্দ যাবেন না।

পলাশবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু বলেন, এখানে গড়ে তোলা হচ্ছে বৃদ্ধাশ্রম, আবাসিক ব্যবস্থা, ধর্মীয় শিক্ষালয়, মেডিকেল কলেজ-যা মন্দিরকে পরিণত করবে ধর্মের পাশাপাশি সামাজিক কেন্দ্রবিন্দুতে।

জীবনের সব আয় দিয়ে ধর্ম ও মানুষের মাঝে সারা জীবন বেচে থাকতে এমন মন্দির তৈরির উদ্দ্যোগ নিয়েছেন তিনি। ২শ ১৭ শতাংশ জমি জুড়ে নির্মিত বিশাল এ মন্দিরটি গেল ৭ মাস থেকে ব্যাক্তিগত অর্থায়ানে তৈরি শুরু করেছেন পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপি মোহন বাবুর ছেলে শ্রী হরিদাস বাবু।

Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ

Next Post

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

Next Post

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

ইপিআই টিকা, যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকা অনুমোদন

June 10, 2026

হরিণাকুণ্ডুতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

June 10, 2026

বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি

June 10, 2026

৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

June 10, 2026

Recent News

ইপিআই টিকা, যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকা অনুমোদন

June 10, 2026

হরিণাকুণ্ডুতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

June 10, 2026

বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি

June 10, 2026

৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

June 10, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

ইপিআই টিকা, যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকা অনুমোদন

June 10, 2026

হরিণাকুণ্ডুতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

June 10, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid