মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গ-রংপুর সড়কে ব্যাটারী চালিত একটি মোটরসাইকেল পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় অটোভ্যান চালক জয়নাল মিয়া (৬০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে জয়নাল মিয়া মারা যান। নিহত জয়নাল নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ২৯ মে রাত ৯টার দিকে যাত্রী জয়নাল মিয়া অটোভ্যান নিয়ে নলডাঙ্গ-রংপুর সড়কের কিশামত হামিদ নামক এলাকায় পৌঁছিলে পেছন থেকে দ্রæত গতির একটি মোটরসাইকেল এসে ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়।
এতে ভ্যান চালক জয়নাল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











