মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি(সনাক) গাইবান্ধার আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর সহায়তায় তুলশিঘাট রেবেকা হাবীব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিবসের উপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সনাক সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম সুলতান শাহজালাল মিল্লাত, সহ-সভাপতি আফরোজা বেগম লুনা ও জিয়াউল হক কামাল, পরিবেশ বিষয়ক উপ-কমিটির যুগ্ম-আহবাহক সাজ্জাদ হোসেন চৌধুরী, সনাক সদস্য অঞ্জলী রানী দেবী এবং বিদ্যালয়ের শিক্ষার্থী জোনাকী খাতুন ও সুমাইয়া খাতুন। আলোচনা শেষে পরিবেশ দিবস ২০২৬ এর ধারনাপত্রের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় ১ম অষ্টম শ্রেণির শিক্ষার্থী কুমারী মনিকা রানী, ২য় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি খাতুন এবং ৩য় দশম শ্রেণির শিক্ষার্থী জোনাকী খাতুন। পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে শুধু বিজয়ীদেরই নয়, বরং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেওয়া হয়। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে দিবসের মূল ধারণাপত্র (লিফলেট) বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ইয়েস সদস্য উম্মে হাবিবা কনা এবং অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও সহায়তায় ছিলেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।













