নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বর্তমানে ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনকে বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ উল্লেখ করে তিনি দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে চীনা বিনিয়োগকারীদের সুবিধার্থে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ (ইনভেস্টমেন্ট অফিস) খোলার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি।
বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান রেন হংবিন।
বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি অনন্য সম্পর্ক। বিগত বছরগুলোতে এই সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারত্বে রূপান্তরিত হয়েছে।
বাংলাদেশ বর্তমানে এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।
চীনা কোম্পানিগুলোর বৈশ্বিক অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চীন বর্তমানে বৈশ্বিক ভ্যালু চেইনে অনেক উপরে উঠে এসেছে। উন্নত উৎপাদন, উচ্চ-মূল্যের অবকাঠামো এবং পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা কোম্পানিগুলো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। চীন যখন সফলতার সিঁড়িতে আরও উপরে উঠবে, তখন তাদের উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ নতুন, প্রতিযোগিতামূলক এবং বিশ্বস্ত স্থানের সন্ধান করবে; বাংলাদেশ ঠিক সেই উপযুক্ত স্থানগুলোর মধ্যে অন্যতম হতে পারে।
সম্মেলনে অংশ নেওয়া চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে চীনা কোম্পানিগুলো যেমন একদিকে বৈশ্বিক বাজারে তাদের পরিষেবা সুনিশ্চিত করতে পারবে, ঠিক তেমনি বাংলাদেশের ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ বাজার থেকেও লাভবান হতে পারবে। এটি উভয় পক্ষের জন্যই একটি দীর্ঘমেয়াদি ‘উইন-উইন’ বা লাভজনক সম্পর্ক হবে।
করছি,













