মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মক্তব পড়তে গিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। ৯৯৯ নম্বরের ফোন কলে তাকে আটক করে থানায় নেয় সাদুল্লাপুর থানার পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব। বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদ মক্তব পড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
আটক অভিযুক্ত মুয়াজ্জিনের নাম মনির হোসেন (২২)। অভিযুক্ত মনির আকম্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বক্তব পড়ানো শেষে সব বাচ্চাকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকায় অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিডুক্ত হুজুরকে আটক করে থানায় নেয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













