গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্যামলী আকতার (২০) নামের এক নববধূ বিয়ের ২০দিনের মাথায় বাবার বাড়ীতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে। শ্যামলী উপজেলার বোয়ালী গ্রামের মোঃ ছামসুল হকের কন্যা। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে এলাকাবাসির ধারনা রহস্যজনক কারনে মেয়েটি আত্মহত্যা করেছে।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০দিন পূর্বে পাশ^বর্তী সমস গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে তাছিম মোহন সালমানের সাথে শ্যামলীর বিয়ে হয়। গত দুই দিন হল বাবার বাড়ীতে এসে গত রোববার রাতে তার শয়ন ঘরের টুইয়ের সাথে ওড়না পেঁিচয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে গতকাল সোমবার সকালে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, আপতত ইউডি মামলা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারের ভিত্তিত্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে একই উপজেলার ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান (৬০) নিজ শয়ন ঘরে টুইয়রে সাথে ফাঁস দিয়ে আতত্মহত্যা করেছে। মজিবর ওই গ্রামের আরাফ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীও ছেলে মেয়েসহ দীর্ঘদিন হতে ঢাকায় থাকেন মজিবর। গত দুইদিন হল একাই বাড়িতে এসেছে। প্রতিদিনের মত খাওয়া শেষে ঘরে মধ্যে ঘুমিয়ে পড়ে।
গতকাল সোমবার সকালে ঘুম থেকে সকালে না উঠলে তার ছোট ভাইয়ের স্ত্রী ঘরের দরজার ফাঁক দিয়ে দেখেন তিনি ফাঁসের মধ্যে ঝুলে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
অনেকের ধারনা দায়দেনার কারনে তিনি আত্মহত্যা করেছেন। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।












