সুলতান আহমেদ:নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জাতীয় মহিলা সংস্থা ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে’র আয়োজনে ও ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে’র সহযোগিতায় উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।
সোমবার নেত্রকোনা পাবলিক হলে এ কর্মশালা আয়োজন করে।
সাবেক প্রশিক্ষণ কর্মকর্তা মুহম্মদ শাহসান হাবিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোণা প্রেস ক্লাবের সদস্য সচিব ম.কিবরিয়া চৌধুরী, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক সাজ্জাদ খান, কবি তানভীর জাহান চৌধুরী,প্রশিক্ষক কর্মকর্তা হেদায়েত উল্লাহ রুমিন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, মাঠ সমন্বয়কারী ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শেষে উদ্যোক্তাদের ক্রেস্ট তুলে দেন, ক্রেস্ট প্রাপ্ত নারী উদ্যোক্তারা হলেন, মাহমুদা আক্তার, আসমা আক্তার বিথি, শাহানা আক্তার, আসমা আক্তার সেতু, জুবেদা বেগম, হাফেজা আক্তার বৃষ্টি, হেপি রানী সাহা, রুমা রানী সাহা রায়, মীনা আক্তার, বিলকিছ আক্তার বৃষ্টি, তাসলিমা আজিম, তানজিমা খানম, শিল্পী রানী দাস, সাদিয়া তাসনিম ইন্নি ও ফাতেমা তুজ জাফরান প্রমুখ।













