আবু সাঈদ মন্ডল,সাঘাটা ( গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় প্রকাশ্য দিবালোকে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকান্ডের প্রধান আসামি মুকুল ও
পলাশকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসির আয়োজনে মানববন্ধন
কর্মসূচি পালিত হয়েছে।
গত ২৫ জুন/২৬ সকাল ১১ টায় সাঘাটা উপজেলা সদর
বোনার পাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাইফুল্লাহ
বারীর পিতা হাবিবুর রহমান, আব্দুল গফুর, এনামুল হক সরকার,সাজেদুর রহমান
সাদা,গোলাম রাব্বী,জাহিদুল ইসলাম ইকবাল,রাশেদুন্নবী, ফারুক আযম,আব্দুল
জলিল তোতা।
উল্লেখ যে গত ২১ জুন/২৬ দুপুর আড়াই টায় একটি প্রাইমারি
স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে যুবদল নেতা
মুকুল পলাশ ও আশরাফের নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রকাশ্য দিবালোকে বোনার
পাড়া চৌরাস্তা মোরে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনকে
উপর্যপুরী ছুরিকাঘাত করে।
এতে সাইফুল্লাহ বারী নিহত হয় এবং সালাউদ্দিন
গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ছয়
জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হলে পুলিশ এজাহার ভুক্ত তিনজন আসামিকে
গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
উক্ত হত্যাকাণ্ডের প্রধান আসামি মুকুল ও
পলাশকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। ছবি সংযুক্ত।













