• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু দ্বিগুণ হওয়ার আশঙ্কা

February 12, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ২৯ হাজার ছাড়িয়েছে। তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

গত সোমবারের ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চলছে তুরস্কে। কিন্তু সময়ের সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে। এরই মধ্যে দেশটিতে ২৪ হাজার ৫১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি। তবে শুক্রবারের পর থেকে সেখানে মৃত্যুর হালনাগাদ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, গত সোমবার থেকে শনিবার পর্যন্ত অঞ্চলটিতে দুই হাজার ‘আফটারশক’ বা ভূমিকম্প-পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

জাতিসংঘের আশঙ্কা

ধ্বংসস্তূপের নিচে উদ্ধার না হওয়া আরো বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর প্রকৃত সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথ শনিবার ক্ষয়ক্ষতির হিসাব কষতে তুরস্কের দক্ষিণাঞ্চলে পৌঁছে এমন মন্তব্য করেন।

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সহায়তা না পৌঁছনোর ব্যর্থতা স্বীকার করেছেন গ্রিফিথ। ‘উত্তর-পশ্চিম সিরিয়ার মানুষের কাছে পৌঁছতে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। তারা বঞ্চিত বোধ করার যথাযথ কারণ রয়েছে। আন্তর্জাতিক সহায়তা এখনো তাদের কাছে যায়নি’, এক টুইটে বলেন তিনি।

তবে যত দ্রুত সম্ভব এই ব্যর্থতা কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি।

শতাধিক ঠিকাদারকে গ্রেপ্তারের নির্দেশ

ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া বিভিন্ন ভবন নির্মাণের সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে তুরস্ক। দেশটির উপরাষ্ট্রপতি ফুয়াত ওক্তায় এই তথ্য জানিয়েছেন।

দেশটির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অনেকগুলোই নিয়ম অনুযায়ী ভূমিকম্পরোধী প্রকৌশল বিধি মেনে নির্মাণ করা হয়নি।

৮৮ বছরের বৃদ্ধাকে উদ্ধার

শনিবার রাতে ৮৮ বছরের এক বৃদ্ধাকে কিরিখান থেকে জীবিত উদ্ধার করেছে জার্মান ও তুরস্কের যৌথ উদ্ধারকারী দল। তিনি দুর্বল থাকলেও সাড়া দিচ্ছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জার্মানির দুর্যোগ উদ্ধার সংস্থা টিএইচডাব্লিউর মুখপাত্র কাথারিনা গারেশট এমন তথ্য জানিয়েছেন।

তুরস্কের কর্মীদের আহ্বানে গতকাল রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছয় জার্মান দলটি। রাত ১০টা নাগাদ ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। এর ফলে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে এখনো ক্ষীণ আশা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র : ডয়চে ভেলে

Previous Post

২১ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

Next Post

তুরস্কে মানবিক সহায়তা পাঠাবে ডিএনসিসি

Next Post

তুরস্কে মানবিক সহায়তা পাঠাবে ডিএনসিসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026

টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালক, বিআরটিএর হুঁশিয়ারি

May 23, 2026

সাঘাটায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস/২৬ অনুষ্ঠিত

May 23, 2026

Recent News

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026

টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালক, বিআরটিএর হুঁশিয়ারি

May 23, 2026

সাঘাটায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস/২৬ অনুষ্ঠিত

May 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid