আবু সাঈদ মন্ডল,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : কৃষকের ভাগ্য উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য, কৃষকের বদৌলতেই আজ আমরা এমপি, মন্ত্রী, অফিসার। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নে কখনই সম্ভব নয়।
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ উপরোক্ত কথা বলেন।
গত ২৩ মে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টার প্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো বক্তব্য রাখেন ৩৩, গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি আসনের বিএনপির নমিনী আলহাজ¦ মোঃ ফারুক আলম সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, বিএনপি’র উপজেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগাঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, উপজেলা যুবদলের আহ্বায় আহমেদ কবীর শাহিন প্রমুখ।













