• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home সর্বশেষ

শেখ হাসিনার নির্দেশও উপেক্ষিত কালীগঞ্জে প্রতিহিংসা বিষোদগারে ব্যাস্ত আ’লীগের সিজেনাল নেতারা

October 14, 2023
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:বর্তমান সরকারের উন্নয়নের চিত্রকে পাশ কাটিয়ে কালীগঞ্জে প্রতিহিংসা আর বিষোদগারে নেমেছেন উপজেলা আ’লীগের একাংশের কিছু নেতাকর্মীরা।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদেরকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সভা সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন।

কিন্তু দলীয় মনোনয়নের লোভে কিছু নেতা ও তার অনুসারীরা সেই নির্দ্দেশ উপেক্ষা করে চলেছেন।

তারা সভা সমাবেশে দলীয় স্থানীয় সংসদ আনোয়ারুল আজিম আনার সহ নিজ দলীয় সরকারের নামেও বিষোদাগার ছড়াচ্ছেন। তারা সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক, পত্রিকা ও টেলিভিশনেও প্রতিহিংসামুলক বক্তব্য দিতেও দ্বিধাবোধ করছেন না।

সম্প্রতি দেশের প্রথম সারির একটি টেলিভিশনে তারা সরকারের উন্নয়ন নিয়েও প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়েছেন।

এতে ওইসব বিতর্কিত নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে শুরু করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। তাদের ভাষ্য. নির্বাচন আসলেই কিছু সিজেনাল নেতা ও তাদের অনুসারীরা আ’লীগকে বিতর্কিত করতে মাঠে নামেন।

এবারো ওইসব নেতা ও অনুসারীরা মাঠে নেমেছেন। যাদের কারো কারো বিরুদ্ধে আবার মাদক ব্যবসায় জড়িত এমনকি চুরির অপবাদও রয়েছে বলেও কথা উঠেছে।

এসব বিষয়ে আ’লীগ নেতা কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, নির্বাচন সামনে আসলেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। বছরের পর বছর যাদের খোঁজ থাকে না, তারাই নির্বাচন এলে বড় বড় সাইন বোর্ড ঝুলিয়ে ভাড়াটে লোকজন এনে শোডাউন সভা সমাবেশ করে বেড়াই।

তিনি বলেন, এ আসনের বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার শেখ হাসিনার নির্দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন। যা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার মানুষ অবগত।

কিন্তু সম্প্রতি একটি টেলিভিশনে এ আসনের নির্বাচন নিয়ে বড় বড় প্রবীন নেতা থাকতেও কিছু বিতর্কিত ব্যাক্তিদের বক্তব্য প্রচার করেছে। এতে তারা হতাশ হয়েছেন। তিনি বলেন, ওইসব সিজেনাল নেতাদের প্ররোচনায় ওই টেলিভিশনটি দুটি ভাঙ্গা স্থানের কিছু ফুটেজ নিয়ে সরকারের উন্নয়ন করন করার চেষ্টা করেছেন। যা অত্যান্ত কষ্টকর।

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, তিনি প্রায় ৫০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

অথচ আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি ভোট সামনে এসে নিজেকে জাহির করতে সত্য মিথ্যা মিলিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে দল বা সরকারের কি হলো তা তাদের যায় আসে না।

তিনি ক্ষোভের সাথে বলেন, সম্প্রতি একটি টেলিভিশনে নির্বাচনী সংবাদে কিছু অসামাজিক বিতর্কিত ব্যাক্তিদের দিয়ে সরকারের উন্নয়ন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা মর্মাহত।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার বলেন, কালীগঞ্জে অনেক প্রবীন নেতা আছেন যারা নিজের ইউনিয়নও ঘুরে দেখেন না। তাহলে তারা উন্নয়ন দেখবেন কেমনে? তাদের কাজই হচ্ছে বিষোদাগার করা।

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকাবাসি জানে বিগত দিনে এলাকার রাস্তাঘাটের অবস্থা কি ছিলো, আর এখন কি হয়েছে।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ৪০ টির উপরে ব্রীজ ছাড়াও গ্রামে গ্রামে অগনিত নতুন রাস্তা করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা গুলিতে আধুনিক ভবন এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মান করা হয়েছে।

এছাড়াও হর্টিকালচার সেন্টার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্্রসহ অসংখ্য আধুনিক ভবন তৈরি করা করা হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে মেবারকগঞ্জ রেলষ্টেশনটি আধুনিকায়ন সহ সকল ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করা হয়েছে।

এ সরকার ঘরে ঘরে শতভাগ বিদ্যূৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে, তিনি কিছু সমস্যার কথা তলে ধরে বলেন, পৌরসভার মধ্যে একটি মাত্র রাস্তা খারাপ রয়েছে।

যেটি ঠিকাদারকে বলা হয়েছে। এখন বৃষ্টির কারনে রাস্তাটি মেরামত করতে পারছে না। খুব শিগ্রই মেরামত করবেন বলে ঠিকাদাররা আশ^স্ত করেছেন।

তিনি বলেন. ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার মানুষ বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন গ্রাম হবে শহর।

আজ সরকারের প্রচেষ্টায় গ্রাম শহরে রুপ নিয়েছে। কিন্তু একটি বেসরকারী টিভি চ্যানেলে দলের কিছু বিতর্কিত অসামাজিক ব্যাক্তিদের বক্তব্য নিয়ে আ’লীগ সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।

Previous Post

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

Next Post

গাইবান্ধায় আনসার বাহিনীর জেলা সমাবেশ

Next Post

গাইবান্ধায় আনসার বাহিনীর জেলা সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026

টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালক, বিআরটিএর হুঁশিয়ারি

May 23, 2026

সাঘাটায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস/২৬ অনুষ্ঠিত

May 23, 2026

Recent News

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026

টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালক, বিআরটিএর হুঁশিয়ারি

May 23, 2026

সাঘাটায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস/২৬ অনুষ্ঠিত

May 23, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক

May 23, 2026

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

May 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid