• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home খেলাধুলা

অবশেষে জয়পুরহাটের তিলকপুরের সেই মাঠে অনুষ্ঠিত হলো প্রমিলা ফুটবল ম্যাচ

February 5, 2025
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

এসএম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা আয়োজন নিয়ে আপত্তি ও ভাঙচুরকে কেন্দ্র করে নানা ঘটনার পর অবশেষে সেই মাঠে ফুটবল খেললেন নারীরা।


বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।

প্রধান অতিথি হিসেবে বিকেল ৪টায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়। খেলার নাম দেওয়া হয়েছে ‘প্রমিলা ফুটবল ম্যাচ’।

এতে ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন এবং সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার।

খেলায় ঢাকা জেলা নারী দলকে ১-০ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা নারী দল জয়লাভ করে।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আমরা অনেক টুর্নামেন্ট করেছি। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠেও মেয়ে-ছেলেদের অনেক ধরনের খেলা হয়েছে।

এখানে খেলা নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটি দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে। মাঠে প্রবেশ করে ঘেরাও করা বেড়া যারা অপসারণ করেছিল এবং খেলা বন্ধ হয়েছিল, সেটির জন্য তারা ক্ষমা চেয়েছে।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন।

ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন।

এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

একই সঙ্গে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ নিয়ে গত ৩১ জানুয়ারি আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে ভুল স্বীকার করে ক্ষমা চান ফুটবল খেলার বিরোধিতা করা আলেমরা।

যার প্রেক্ষিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে স্থানীয় টি-ক্লাব নয়, আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটি আজ অনুষ্ঠিত হয়।

Previous Post

গ্রাহকের ৩ কোটি টাকা টাকা নিয়ে উধাও অভিযোগ

Next Post

উত্তাল ধানমন্ডি ৩২, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও আগুন

Next Post

উত্তাল ধানমন্ডি ৩২, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও আগুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026

জাতীয় ফল কাঁঠাল: প্রক্রিয়াজাতকরণে সারা বছরের পুষ্টি, অর্থনীতিতে নতুন সম্ভাবনা

June 27, 2026

Recent News

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026

জাতীয় ফল কাঁঠাল: প্রক্রিয়াজাতকরণে সারা বছরের পুষ্টি, অর্থনীতিতে নতুন সম্ভাবনা

June 27, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid