নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠকে এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিনের সভায় ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০)’ শীর্ষক অর্থনৈতিক পরিকল্পনার খসড়াও উপস্থাপন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এই কৌশলপত্র অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।













