মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন কোরবানীর ঈদকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, এসআই মোঃ জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ শাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ আইনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম-মোয়াজ্জেনগণ।













