মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি পুরাতন উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় প্রায় ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
তবে আগুন কোন দোকান থেকে লেগেছে তা কেউ সঠিক ভাবে বলতে পারছে না, সবাই রাত চার টার দিকে ঘুমিয়ে থাকাকালীন আগুন লেগে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন খবর শুনে ঘটনাস্থল পৌঁছে ফুলছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভীষণ ফ্রিজের শোরুম, ফার্মেসি, মুদি দোকান সহ মোট ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।
ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে।
প্রায় ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।












