• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

June 5, 2026
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে পরিচালিত মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পরে বিকেল ৪টার দিকে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন হাকান ফিদান। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসব ক্যাম্পে তুরস্কের সহযোগিতায় নির্মিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নেন।

পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

সাদুল্লাপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

Next Post

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

Next Post

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

June 6, 2026

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

June 6, 2026

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবীদের বাজেট ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

June 6, 2026

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

June 6, 2026

Recent News

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

June 6, 2026

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

June 6, 2026

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবীদের বাজেট ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

June 6, 2026

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

June 6, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

June 6, 2026

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

June 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid