• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home সর্বশেষ

প্রধানমন্ত্রীকে নৌকাখচিত চেয়ার উপহার দিতে চান হিরু

May 2, 2024
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদন: এক মাস শ্রম দিয়ে দৃষ্টিনন্দন নৌকা খচিত একটি চেয়ার বানিয়েছেন কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার (হিরু)। প্রধানমন্ত্রীকে চেয়ারটি উপহার দিতে চান তিনি। চেয়ারটি দেখলে বুঝতে বাকি থাকে না যে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার অগাধ ভালোবাসা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের বাসিন্দা হীরেন্দ্র চন্দ্র সরকার হিরু। ৩৫ বছর ধরে কাঠমিস্ত্রি পেশার সঙ্গে জড়িত। দলীয় আনুগত্য, শ্রদ্ধা, ভালোবাসা ও সাধ্যের জায়গা থেকেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জন্য একটি নান্দনিক চেয়ার বানানোর প্রবল আগ্রহ জাগে মনে।

সেই ইচ্ছা থেকে উন্নতমানের সেগুন ও গামাইর কাঠ সংগ্রহ করে এক মাস রাত-দিন পরিশ্রম করে চেয়ারের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দেওয়ার।

ব্যতিক্রমী ও চোখ জুড়ানো চেয়ারটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন এলাকার লোকজন।

আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একজন কাঠমিস্ত্রির এমন ভালোবাসার উপহার দেখে আমরা সবাই মুগ্ধ। আমরা চাই প্রধানমন্ত্রী এটি গ্রহণ করুন।

আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম খান চেয়ারটি দেখে বলেন, দেখেই বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মীর নেত্রীর প্রতি কতটা ভালোবাসা। অনেক যত্ন করে নিপুণ ও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে চেয়ারটি। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতোই সুন্দর একটি চেয়ার এটি। তার ইচ্ছাটি যেন পূরণ হয়।

চেয়ারের কারিগর কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার বলেন, দেশের পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানাবিধ উন্নয়নে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে চেয়ারটি গত ১ মাস আগে বানানো শুরু করি। রাতদিন অনেক খেটে, যত্ন নিয়ে চেয়ারটি বানিয়েছি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। চেয়ারটি প্রধানমন্ত্রী উপহার হিসেবে গ্রহণ করলে আমার পরিশ্রম সার্থকতা পাবে। কাঠমিস্ত্রি হিরু চেয়ারটি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা চান। চেয়ারটি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিতে না পারলে তার আক্ষেপ থেকে যাবে বলে জানান তিনি।

Previous Post

সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষিমন্ত্রী

Next Post

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

Next Post

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026

Recent News

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid