• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Joyjatra
Advertisement
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • আইন আদালত
  • রাজনীতি
  • সারাদেশ
  • অর্থনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • মিডিয়া
    • পর্যটন
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
No Result
View All Result
Joyjatra
No Result
View All Result
Home টপ নিউজ

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খৎনা ক্যাম্পিং

June 27, 2026
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল ‍উদ্দিন বলেছেন, “সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে’।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ। কিন্তু সরকার জুলাই চেতনা এড়িয়ে গিয়ে নতুনরূপে পুরোনো পথে হাঁটছে। নতুন করে বৈষম্যের বেড়াজাল বুনছে।

শনিবার (২৭ জুন) শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খৎন্না ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শাহবাগ মানবকল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে রাজধানীতে বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করায় তিনি শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীব সহ সংস্থার নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ-তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। মানবতার কল্যাণে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি তবে সামাজিক অপরাধ সংঘটিত হবে না। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

আলোকিত সমাজ গড়ে ওঠবে। আলোকিত সমাজ গঠনে তিনি ইসলামী সমাজ ব্যবস্থা থেকে শিক্ষা নিতে সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, গরিবের হাসপাতাল খ্যাত আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করে দিয়ে সরকার মূলত অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। আদ্-দ্বীন হাসপাতাল যেখানে মাত্র ৪০০টাকায় কিডনি ডায়ালাইসিস করে সেখানে অন্যান্য বেসরকারি হাসপাতাল কিডনি ডায়ালাইসিস ৪ হাজার থেকে ৮ হাজার টাকায় করে থাকে।

সরকারি হাসপাতালেও দেড় হাজার টাকা থেকে ৩ হাজার টাকায় কিডনি ডায়ালাইসিস করা হয়। তাহলে আদ্-দ্বীন হাসাপাতাল কেন বন্ধ করা হয়েছে বুঝার বাকী থাকে না। তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না, বরং ব্যথা নিরাময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

একইভাবে আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ না করে ঘটনাটি অবহেলা কিংবা ভুল চিকিৎসায় হয়ে থাকলে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, শাহবাগ মানবকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন খান প্রমুখ।

অনুষ্ঠিত সুন্নতে খৎনা ক্যাম্পিংয়ে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল ১৫ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করেন।

Previous Post

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Next Post

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

Next Post

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest

আটোয়ারীতে আবারো ইয়াবা ও মাদক সহ চার যুবক আটক

April 3, 2026

জলবায়ু ন্যায্যতা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে মুক্তির দাবিতে বরগুনায় সাইকেল যাত্রা ও ফুটবল টুর্নামেন্ট

December 9, 2023

আটোয়ারীতে দুই হাজার লিটার জ্বালানি জব্দ জ্বালানি তেল মজুত ও পাচারের অপরাধে ১০ দিনের জেল-জরিমানা

April 3, 2026

*ডুবছ ঢাকা স্টক এক্সচেঞ্জ* ।। হোতা চিফ অপারেটিং অফিসা আসাদুর রহমান

March 26, 2026

বিদ্যুতের দুর্নীতি নিয়ে কথা বললে সরকার রাগান্বিত হয় : মেনন

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী

গাইবান্ধায় অবকাঠামো নির্মাণে মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশংকা

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026

Recent News

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

June 27, 2026

সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ : মুয়াজ্জিন আটক

June 27, 2026
Joyjatra

সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন

২৫, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (৫ম তলা), ঢাকা-১২১৭
মোবাইল: ০১৭১২-৫২২০৮৭

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অর্থনীতি
  • আইন আদালত
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • আরও
  • করোনা
  • খেলাধুলা
  • জাতীয়
  • টপ নিউজ
  • তথ্যপ্রযুক্তি
  • পর্যটন
  • বিনোদন
  • মিডিয়া
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সারাদেশ
  • স্বাস্থ্য
  • হাম

Recent News

ব্রহ্মপুত্রের গ্রাসে ফুলছড়ির চৌমোহন চর,গত এক সপ্তাহের গৃহহীন ২০০ পরিবার স্কুলসহ নদীগর্ভে বিলীন কয়েকশত একর আবাদি জমি

June 27, 2026

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে – ড. হেলাল উদ্দিন

June 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid

No Result
View All Result

Copyright © 2023 || All Rights Reserved || Design & Developed by Nahid