মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিনদিন আগে মিন্টু চন্দ্র দাস (৪২) নামের মাদকাসক্ত ব্যক্তি নিখোঁজ হন। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি খাস পুকুরে তার গলিত মরদেহ পাওয়া গেছে।
গত শনিবার সন্ধ্যার দিকে সন্ধ্যায় কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকার সরকারি খাস পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিন্টুর ছোট ভাই কলেজ প্রভাষক গৌতম কুমার বলেন, আমার বড় ভাই গত বুধবার রাত অনুমান ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় গত শুক্রবার সন্ধ্যায় ওই পুকুরে লাশ ভাসতে দেখে আমি নিশ্চিত হই ওই ব্যক্তি আর কেউ নন, সে আমার বড় ভাই মিন্টু চন্দ্র দাস।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।













