নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান তাঁর ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ইমিগ্রেশনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ভারতে প্রবেশের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
সম্প্রতি একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে দিল্লি গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার মুখে পড়েন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এবং দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের পর সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হলে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য স্পষ্ট করেছে।












